নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বন্যায় পানিবন্দী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসমগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়।
ত্রানসামগ্রী বিতরণ শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা করোনার শুরুতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরন করেছি। সব সময় দেশের যে কোন দুর্যোগে সবার আগে গরিব দুঃখীদের পাশে ছিলো স্বেচ্ছাসেবকলীগ। আগামীতেও পাশে থাকবে।
সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, আমরা আমাদের সংগ্রামী সভাপতি বাবু নির্মলরঞ্জন গুহের নেতৃত্বে করোনার শুরুতে জনসচেতনতার জন্য লিফলেট বিতরন করেছি। করোনা মহামারীতেও ত্রানসামগ্রী বিতরন করেছি। এখন আবার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন শুরু করা হয়েছে।স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সবসময় গরিব দুঃখীদের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্ত্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিষ কুমার,মির্জা মুর্শেদুল আলম মিলন, রাহুল দাস, এ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াছমিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান বেপারী সহ জেলা উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।
