কৃষক সেজে আট বছরের পলাতক আসামি ধরলেন পুলিশের এসআই নাসির

নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় ঢাকার দোহার উপজেলায় মাদক মামলায় আট বছরের পলাতক আসামি শাওন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশের এসআই শেখ মো.নাসির উদ্দিন। গ্রেপ্তারকৃত শাওন উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক এলাকার ওমেদ আলীর ছেলে।

এসআই শেখ মো.নাসির উদ্দিন জানান, গত আট বছর ধরে মাদক মামলার এই আসামি পলাতক ছিলো। শাওন অনেকটা চতুর প্রকৃতির। বেশ কয়েকবার তাকে চেষ্টা করেও ধরা সম্ভব হয়নি। পরবর্তীতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন এর নির্দেশে (২১ জুলাই) মঙ্গলবার রাত ৮টার দিকে ছদ্মবেশ ধারন করে উপজেলার হলের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *