দোহারে বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর জন্মশতবা‌র্ষিকী ও স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও স্থির চিত্র প্রদর্শণী করা হয়। শনিবার (১১ জানুয়ারি) সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। এসময় উপ‌স্থিত ছিলেন দোহার উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হো‌সেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন, সকল ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যানগণ, উপ‌জেলার সকল সরকারি কর্মকর্তা, মু‌ক্তি‌যোদ্ধাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *