নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঈদগা মাঠে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ নাসির উদ্দিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম করা হয়।
মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন মাহমুদপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কাজিম উদ্দিন পেশকারের সুযোগ্য সন্তান ও এভার কেয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা.মাহফুজুর রহমান (চুন্নু) ও ডা. এইচ এম আল-আমিন
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা করম আলী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, বজলুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাশার মৃধা,মাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক উজ্জামান পেশকার, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান বেপারী, জার্মান আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দামসহ আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রললীগসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু সুতারপাড়া নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীল হোসেন।
