দোহারে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৩য় তলায় সালমান এফ রহমান কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত প্রশাসক আজাদ খান নবনির্বাচিত মেয়র মো. আলমাছ উদ্দিনের নিকটে দায়িত্ব হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে সাবেক প্রশাসক আজাদ খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রশাসক আজাদ খান, নবনির্বাচিত মেয়র মো. আলমাছ উদ্দিন ও নির্বাচিত কাউন্সিলরগণ।
এসময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভা প্রকোশলী মশিউর রহমান, পৌর সচিব নাসরীন জাহান, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা মো. লুৎফর রহমান আকন্দসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল আজাদ খানকে পৌর প্রশাসক করে প্রজ্ঞাপন দেওয়া হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে পৌরসভার আয়োজনে আনুষ্ঠানিকভাবে আজাদ খান দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ২৭ জুলাই বুধবার দীর্ঘ ২২ বছর প্রতিক্ষার পর দোহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *