দোহারে প্রশাসনের অভিযানে ১১ জনকে অর্থদণ্ড

মো.কামাল হোসেন:  ঢাকার দোহারে প্রশাসনের অভিযানে ১১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২৩ জুলাই (শুক্রবার) সকালে দোহার উপজেলার কলেজ মোড়, জয়পাড়া বাজার, লটাখোলা নতুন বাজার, করম আলী মোড়, বাঁশতলা মোড়, পালামগঞ্জ বাজার, কার্তিকপুর বাজার, মৈনটঘাট এলাকায় জনসচেতনতা রোধে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

সরকার ঘোষিত লক ডাউন অমান্য করার কারনে ১১ টি মামলায় ১১ জন কে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যগণ এবং দোহার থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *