নিজস্ব প্রতিবেদ: ঢাকার দোহার উপজেলায় প্রাক্তন মন্ত্রী সাবেক সংসদ সদস্য, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান, আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া মাহফিল করা হয়।
এ সময় দোহার পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন মনিরের উদ্যােগে প্রধান অতিথি ছিলেন,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ অসীম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,দোহার উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম , উপজেলা বিএনপি নেতা হারুন অর রশিদ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বোরহান মিয়া,জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল আব্দুর নুর সহ আরো অনেকে।
পরে দোয়া ও মিলাদ মাহফিলে মাদরাসা ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়
