ঝাউকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাফফর চৌধুরী মাদকসহ আটক

 নিজস্ব প্রতিবেদক : চর ভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাফফর চৌধুরী কে ইয়াবাসহ আটক করা হয়েছে। রবিবার বিকেলে মাহমুদপুরের নদীর পাড় থেকে তাকে আটক করে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাকে। মোজাফফর চৌধুরী দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় তিনি শিশুদের কাছে ও মাদক বিক্রি করতেন । এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত চর ঝাউকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী জানান, মোজাফফর মাদক বিক্রি করে ই সংসার চালায়। সে কোনো কাজ করে না। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *