ঢাকার দোহার উপজেলায় নকল স্বর্ণ বন্ধক রেখে দুই নারী প্রতারকচক্র চম্পট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে দেড় লাখ টাকা খোয়াঁ গেছে বলে জানিয়েছেন সুমন হাওলাদার নামে এক স্বর্ণ ব্যবসায়ী। বৃস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারের স্বর্ণপট্টির নির্ঝর অলংকার নিকতনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে।
নির্ঝর অলংকার নিকতনের মালিক সুমন হাওলাদার জানান, আমি দোকান থেকে বাহিরে ছিলাম। এ সময় দোকানে থাকা আমার ভাতিজা দিবারত্ন হাওলাদারকে ভুল বুঝিয়ে উপজেলার কার্তিকপুর এলাকার ঠিকানা দিয়ে দুই নারী প্রতারকচক্র স্বর্ণ বন্ধক রাখার কথা বলে নকল দেড় ভরি স্বর্ণের ১টি চেইন ও এক জোড়া দুল দিয়ে নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে দোহার থানার ওসি তদন্ত মো. নুরুন্নবী ইসলাম বলেন ঘটনাটি শুনেছি, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
