নিজস্ব প্রতিবেদকঃকরোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকার দোহার উপজেলায় গরীব ও দুস্থদের মাঝে শিশু খাদ্য ও সবজি বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার সকালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জন গরীব ও দুস্থ পরিবারের হাতে শিশু খাদ্য সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেন।
পরে উপজেলার ৭টি ইউনিয়ন এবং পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ ৮০০ পরিবারের মাঝে কাঁচা শাক-সবজি বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার পৌরসভা প্রধান প্রকৌশলী মশিউর রহমান, দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মামুন আব্দুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ প্রমুখ।
