আব্দুল রাহিম: ‘না করলে দুর্নীতি, হবে দেশের উন্নতি’ এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক ও দোহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, রচনা লিখন, বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে “দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা রচনা লিখন ও ” সীমাহীন লোভ ই দুর্নীতির প্রধান কারন নিয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অজয় কুমার রায়ের সভাপতিত্বে ও মো. আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও ড্যাফোডিল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, মো. মহিউল মিল্লাত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, জয়পাড়া কলেজের ভাইস প্রিন্সিপাল তাপস কুমার নন্দী, ইসলামাবাদ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকী ই আজম, হেনা আক্তার, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ দেয়া হয়। এসময় বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে স্বোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করা সম্ভব। আর তাহলেই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ গড়া সম্ভব হবে।
