সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ে মুন্সীগঞ্জের সিরাজদীখানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের হল রুমে শিক্ষার্থীদের সাথে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রাণী নাগ, মেডিক্যাল অফিসার শামীমুন্নাহার, উপজেলা সহকারী প্রোগ্রামার শারমিন আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা, চাকরির আবেদনপত্র পূরন, ভর্তি পরীক্ষার ফরম পূরন, কৃষি , জেন্ডার বৈষম্য, বাল্যবিবাহ, নারী শিক্ষার গুরুত্ব, নারীর ক্ষমতায়নে ই-কমার্সের ভূমিকা, লালসবুজ. কম এর কার্যক্রম , অনলাইনে ব্যাবসা সংক্রান্ত পরামর্শ,আইনী সহায়তা, নারীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, তাপমাত্রা, ওজন মাপা সহ বিভিন্ন ধরনের সেবা সমূহ বিনামুল্যে তথ্য কেন্দ্র বা উঠান বৈঠকের মাধ্যমে প্রদান বিষয়ে আলোচনা করা হয়।
