দোহারে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ আহত-৮,আটক-৩

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া দুবলী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষেরে মাঝে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সরজমিনে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে উত্তর মৌড়া এলাকার শেখ জব্বারের ছেলে মিঠুর সাথে একই এলাকার করিম মোল্লার ছেলে সোহাগের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে শনিবার (০২ মে) সন্ধ্যায় দুবলী বাজারে স্থানীয় নজরুর মোড়ল ও আহাম্মদ মাঝির সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত নজরুল মোড়ল জানান, মিঠু এলাকার মাদকসেবী হিসেবে পরিচিত। আমরা বাঁধা দিলে ওরা আমাদের উপর চড়াও হয়। শনিবার (২মে) ইফতারের পর বাজারে গেলে মিঠুসহ স্থানীয় জলিল শেখ, রমজান মাঝি,বিল্লাল মাঝি, আয়নাল মাঝি, আহাম্মদ মাঝি, হেলাল মাঝি ও রাজিবসহ আরও ২০/৩০ জন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে। পরে আমার বাড়ির লোকজন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। এসময় আহত হয় সোহেল,শাহিন ও উজ্জলসহ আরো কয়েকজন। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রতিপক্ষ আহত আহাম্মদ মাঝি পাল্টা অভিযোগ করে বলেন, মিঠু ও সোহাগের কথাকাটাকাটির পর নজরুল মোড়ল আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এবিষয়ে শনিবার সন্ধ্যায় দুবলী বাজারে আমি নজরুল মোড়লকে জিজ্ঞেস করলে সে আমার উপর চড়াও হয় এবং আমাকে মারধর করে, খবর পেয়ে আমার ভাই আয়নাল মাঝি ও আমার আত্মীয় বিল্লাল মাঝিসহ আরও কয়েকজন ছুটে আসে।

এসময় নজরুল মোড়ল, সোহেল মোড়ল,শাহিন মোড়ল, উজ্জল মোড়লসহ আরো ২০/২৫ জন মিলে আমাদের উপর পূনরায় হামলা করে। এসময় আমরা সবাই গুরুতর আহত হই। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেলে আমাকে ও আসলামকে ঢাকা চিকিৎসার জন্য পাঠানো হয়। আসলামের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন এর নির্দেশে শনিবার রাত থেকে দুবলী ও মৌড়া এলাকায় রাতভর টহল দেয় পুলিশ।

শাইনপুকুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনো পুলিশের টহল অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *