কেরানীগঞ্জে করোনায় আরও ১৭ জন শনাক্ত: মোট আক্রান্ত ২১০

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে করোনায় আরও ১৭জন নতুন করে শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ২১০জনে। নতুন আক্রান্ত ১৭জনের মধ্যে জিনজিরা এবং শুভাঢ্যা ইউনিয়নেই রয়েছে ৬জন করে। বাকীরা হচ্ছে তেঘরিয়া ইউনিয়নে ৪জন এবং আগানগর ইউনিয়নে ১জন। কেরানীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন আজ রোবার (৩মে) রাত সাড়ে নয়টায় এতথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ায় চরম আতংকের মধ্যে রয়েছে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কোন্ডা, কালিন্দী, শাক্তা, তেঘরিয়া, রোহিতপুরসহ ১০টি ইউনিয়নের মানুষ। অন্যদিকে লকডাউন শিথিল ভেবে সাধারণ মানুষ এখন রাস্তাঘাটে নেমে এসেছে। এলাকায় ব্যাপক সংখ্যক যানবহন চলাচল করছে। অলি-গলিতে মুদি দোকানসহ অন্যান দোকান-পাট এবং বিভিন্ন দর্জির দোকান, সেলুনসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান দেদারসে খুলে ব্যবসা চালানো হচ্ছে। এসব জায়গায় সামাজিক দূরুত্বের বালাই নেই। এ অবস্থা চলতে থাকলে এখানে করোনা মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *