দোহারে জয়বাংলা-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে ‘জয়বাংলা-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার থানার মোড় সংলগ্ন বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও চ্যানেল এস এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা। এসময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম সাকিব। মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আজাহারুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সংগঠণের প্রধান সমন্বয়ক কৃষিবিদ ড. সরকার আবুল কালাম, চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক জামাল এইচ পান্না, দোহার প্রেসক্রাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *