দোহারে জন্মাষ্টমীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু যুব ঐক্য পরিষদ দোহার উপজেলা শাখা এবং সার্বজনীন শ্রী শ্রী জয়পাড়া হরিসভা মন্দির গোলাবাড়ী কমিটির যৌথ সহযোগিতায় আজকে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণনাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওই সময় হিন্দু ধর্মীয় শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধা সেজে র‌্যালিতে অংশ নেয়। দেশে চলতি বন্যার কারণে দুর্গতদের সমবেদনা জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য কিছু আর্থিক উত্তোলন শেষে জন্মাষ্টমী উৎসবটি অনাড়ম্বরভাবে পালন করা হয়।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, দোহার থানারএসআই মিন্টু লস্করসহ দোহার উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং দোহারের বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *