দোহারে চার ডাকাত আটক

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায়  অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয়। দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মো. শফিকুল আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- দক্ষিন শিমুলিয়া গ্রামের উকিল উদ্দিন মৌড়লের ছেলে সাগর আহম্মেদ (২৩), একই গ্রামের সামাদ খানের ছেলে সোহেল খান(২৩), শেখ তাজল(২৫) ও মো.আবুল খায়ের(৩৮)।

দক্ষিন শিমুলিয়ার তালপট্টি গ্রামের মোস্তফা মিয়া জানান, গত সোমবার রাত দেড়টার দিকে ৫/৬ জনের একটি  দল ঘরের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা  ও  স্বর্নের দুল, নাকফুল ও মোবাইল ছিনিয়ে নেয়।  পরে আমার স্ত্রীর চিৎকার দিলে আমার স্ত্রীসহ  আমাকে দেশী অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়।

গত  ২  ‍ জুলাই বুধবার রাতে   উত্তর শিমুলিয়া দুই ব্রীজ সংলগ্ন সেলিম মাতব্বরের  বসতঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮৫ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন, কানের দুল ও নাকফুল লুটে নিয়ে যায়। এসময় আমাদের পিটিয়ে আহত করে।  এ ঘটনা শাইনপুকুর তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দোহার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের  ইনচার্জ  মো.শফিকুল আলম জানান, সম্প্রতি এই এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *