জয়পাড়া তোহা বাজারে সরকারি জমি উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়ার তোহা বাজারের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ২১টি দোকান উচ্ছেদ উদ্ধার অভিযান করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১৫ শতাংশ  সরকারি জায়গা উদ্ধার করা।

জানা যায়, জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পৌরসভার জমিতে অবৈধ দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন সময় তাদের নোটিশসহ মাইকিং করা হয়। সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে এ সরকারি জমি উদ্ধার করা হয়।

তাসফিক সিবগাত উল্লাহ বলেন, জয়পাড়া বাজারে পৌরসভার জমি দখল করে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। আমরা সরকারি জমি উদ্ধার করার জন্য এ অভিযান পরিচালনা করি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, তোহা বাজারের প্রায় অর্ধ একর সম্পত্তি হতে আংশিক ১৫ শতাংশ পরিমান জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রকৃত কৃষকগণ তাদের উৎপাদিত ফসল এখানে রেখে বিক্রি করতে পারবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, দোহার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ, দোহার ফায়ার সার্ভিসসহ জয়পাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *