দোহারে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির উদ্যোগে জরুরি ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০.৩০ টায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই খান বাজার মসজিদ প্রাঙ্গণে কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে প্রতিবন্ধি, বিধবা এবং বয়স্ক নারী-পুরুষদের ১২৩টি পরিবারের মাঝে এ ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়।

ত্রাণসামগ্রীর মাঝে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০ এমএল সরিষার তেল ও ২টি সাবান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ।
আরও উপস্থিত ছিলেন, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিডিসি সভাপতি একলাল উদ্দিন আহমেদ, প্রকল্প ব্যাবস্থাপক বিধান মন্ডল, সিনিয়র অফিসার এডমিন আব্রাহাম বালা, সিনিয়র অফিসার প্রোগ্রাম রিফাত আল-মাহমুদ, স্বাস্থ্য অফিসার মো. শাহিন আলম, আইজি অফিসার মো. শরিফুল ইসলাম, কমিউনিটি অ্যাকশন টিম ইন্টার্ন সজল সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *