কেরানীগঞ্জে ভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মাদক বেচাকিনার জেরে দুই পক্ষের সংঘর্ষে ইয়াসিন (৪০) নামে এক ভ্যান চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পরেই পালিয়ে যায় অজ্ঞাত দূরবৃত্তরা। মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১০টায় উপজেলার জিনজিরা এলাকায় ফ্যামিলি শপিং মলের সামনে এ হত্যার ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী জানায়, ফ্যামিলি শপিংমলের সামনে কিছু লোক ধস্তাধস্তি করছিল। হঠাৎ তাদের মধ্যে একজনের পেটে ছুরিকাঘাত করে কিছু লোক পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালাম মিয়া জানান, নিহত ইয়াসিন মাদক বিক্রি ও ডাকাতির কাজের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নিহত ইয়াসিন নজরগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবত নজরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *