দোহারে কুসুমহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন আজাদের উঠানবৈঠক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে আসন্ন কুসুমহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠানবৈঠক করেছেন মো. আমজাদ হোসেন আজাদ। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরকুশাই খান বাজার এলাকায় এ উঠানবৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমজাদ হোসেন আজাদকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।

ইউনিয়নবাসির উদ্দেশ্যে আমজাদ হোসেন আজাদ বলেন, কুসুমহাটি ইউনিয়নবাসির জীবন যাত্রার মান ও রাস্তাঘাট উন্নয়নে কাজ করে যেতে আমাকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করুন। তিনি আরও বলেন, আমি ইতিপূর্বে এই এলাকার উন্নয়নে ও মানুষকে উন্নত সেবা দানে কাজ করেছি। আমার বিশ্বাস মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছে। তাই এবার নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হতে পারলে মানুষের কল্যাণে নিজেকে আবার নিয়োজিত করতে পারবো। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী নাসির উদ্দিন খান পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুন্নু বয়াতী, আব্দুল খালেক, মাদশা মিয়া, মনির মাস্টার, শাহিন শিকদার, আবুল হোসেন, মো.বিদ্যুৎ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *