দোহারে কবির আহমেদের বই ‘শান্ত বিবি’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় প্রবাসী লেখক কবির আহমেদ এর আত্মমূলক বই ‘শান্ত বিবি’র মোড়ক উন্মেচন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়ায় একটি রেস্টুরেন্টে বইটির মোড়ক উন্মোচন করা হয়। কবির আহমেদ সিরাজের আয়োজনে ও এনামূল কবির হাসানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মো. জালাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলীম মোড়ল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদ চৌধুরী, আয়কর আইনজীবী ইসরাত জাহান বনানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা চঞ্চল মোল্লা, সহ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

এ সময় কবির আহমেদ বলেন, জীবন যুদ্ধে অপরাজিত এক নারীর গল্প নিয়ে বইটি লেখা। যা এবারের একুশে গ্রন্থ মেলা ২০২০ এ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *