কেরানীগঞ্জে ধর্ষনের পর আট বছরের শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের বেয়ারা এলাকায় আট বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে বেয়ারা এলাকার একটি নির্জন জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম টিম।

স্থানীয়রা জানায়, সকালে মাঠে শিশুরা খেলতে এসে একটি শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এখন পর্যন্ত নিহত অজ্ঞাত এই শিশুকন্যার কোনো পরিচয় মিলেনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানায়, এলাকাবাসী শিশুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুটির পরিচয় উদঘাটন ও ধর্ষকদের গ্রেপ্তার করতে সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করেছে।

বেয়ারা এলাকার মহিলা মেম্বার জানান, এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। স্থানীয়দের দাবী  এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় সঠিক বিচার করতে হবে। এঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *