নিজস্ব প্রতিবেদক: সারি সারি গরম ভাত আর গরুর মাংস সাজানো দেখেই বোঝা যায় এ যেন এক ব্যতিক্রমী আয়োজন। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ঢাকার দোহার উপজেলায় বিলাশপুর ইউনিয়নে চোকদার ফাউন্ডেশনের উদ্যােগে চোকদার সমাজের প্রীতি ভোজ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুরে বড় রামনাথপুর এলাকায় স্বপ্নবিলাস-১ নিজ বাড়িতে চোকদার ফাউন্ডেশনের আয়োজনে ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় মোহাম্মদ মোক্তাদির হোসেন স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল হক বেলায়াদী ,দোহার উপজেলা মহিলা দলের সভাপতি সম্পা আক্তার মরিয়ম, চোকদার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান চোকদার, সহ-সভাপতি কাদের চোকদার,উপদেষ্টা হারুন চোকদার, সাধারণ সম্পাদক বাবু চোকদার,যুগ্ম সম্পাদক আব্দুল কাদের চোকদার,সাংগঠনিক সম্পাদক দুদুমিয়া চোকদার,সহ-সাংগঠনিক সম্পাদক কুদ্দুস শেখ, প্রচার সম্পাদক আকবর চোকদার, সহ-প্রচার সম্পাদক বাবুল চোকদার, লিটন চোকদার, দূর্যোগ সম্পাদক জুলহাস চোকদার,দপ্তর সম্পাদক মজিবুর হাওলাদার,অর্থ সম্পাদক নুরুল ইসলাম বেপারী,ক্রীড়া সম্পাদক জুবায়েল হাওলাদারসহ আরও অনেকে।
পরে ১ম পুরস্কার হিসেবে একটি কালার টেলিভিশন, ২য় পুরস্কার একটি ব্লেন্ডার মেশিন, ৩য় পুরস্কার একটি মোবাইল, ৪র্থ,৫ম,৬ষ্ঠ, ৮ম,পুরস্কার একটি দিনার সেট ও ৭ম, ৯ম পুরস্কার গ্লাস সেট বিজয়ীদের মাঝে তুলে দেন অতিথিবৃন্দ।
