মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ মার্চ বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন ঢাকা জেলা শাখার সহ-সভাপতি শামছুল ইসলাম সুইট, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাঈল, সেক্রেটারি মো. সুলাইমান বেপারী।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মতিউর রহমান, সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে হাফেজ মতিউর রহমানকে সভাপতি ও হাফেজ মাওলানা খলিলুর রহমানকে সহ-সভাপতি এবং মো. আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
