দোহারে আ. হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় আল-মদিনা জামে মসজিদের ব্যবস্থপনায় ও আ. হালিম এন্ড নছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার  কাঠালীঘাটা আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে এ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাঠালীঘাটা আল-মদিনা জামে মসজিদের সভাপতি আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, পৌরসভা কাউন্সিলর শওকত হোসেন বেপারী, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন কাজী, আইয়ুব বাওয়ালী, মাওলানার মো. জাকির হোসেন, মাওলানা রাকিব হোসেন, রাইপাড়া ইউপি সদস্য রাজু আহম্মেদ রাজিব, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্য হতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *