দোহারে আরও একজন করোনা সনাক্ত, মোট আক্রান্ত ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আরও একজন করোনা সনাক্ত হয়েছে। দোহার উপজেলার লটাখোলার চমৎকার বিড়ির ফ্যাক্টরির পাশে আক্রান্ত ব্যক্তি বসবাস করে বলে জানা যায়।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।

এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ঐ ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। তিনি ঢাকা চাকরি করেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে দোহারে আসেন। তার স্ত্রী দীর্ঘদিন যাবত দোহারে বসবাস করে এবং স্ত্রী দোহারের চমৎকার বিড়ির ফ্যাক্টারিতে কাজ করত। গত দুইদিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি মেইলে ঐ ব্যক্তির করোনা পজেটিভ থাকার খবর আসে। আক্রান্ত ব্যক্তির স্ত্রী চমৎকার বিড়ির ফ্যাক্টরিতে কাজ করতো বিধায় সেটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও আশে পাশের কয়েকটি বাড়ি এবং পাশের কাঠপট্রি লকডাউন করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন ভর্তি থাকায় হাসপাতালের কয়েকজন ডাক্তারকে হোম কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছে।

এ নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা দুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *