দোহারের নারিশায় খাদ্যসামগ্রী বিতরণ

ইমরান খান রাজ : চলমান করোনাভাইরাসের পরিস্থিতির শিকার হয়ে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে সেইসব নিম্ন আয়ের মানুষের মাঝে ২য় ধাপে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন সবুজ পরিবেশ আন্দোলনের জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুর রহমান আতিক।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

আতিকুর রহমান নববাংলা কে বলেন, `সবাই মিলে বাঁচি’ স্লোগান সামনে রেখেই আমাদের এই ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে যা দোহারের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে যাবে। নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *