নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সারাদেশে খুন,ধর্ষণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।
রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার লটাখোলা জুলাই ২৪ চত্বরে ঢাকা জেলা দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে খুন,ধর্ষণ দিন দিন বেড়েই চলছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এসব অপরাধ করার সাহস পাঁচ্ছে আসামীরা। যদি এসব ঘটনার বিচার দ্রুত করা না হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিনও ঠিক হবে না। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কে দায়ী করে তার পদত্যাগ দাবী করেন এনসিপি নেতারা।
পরে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে ঘটনায় জরিতদের দ্রুত বিচার দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা দক্ষিণের প্রধান সমন্বয়ক মোঃ রাসেল মোল্লা, সমন্বয়ক ইমরান খান, জাতীয় নাগরিক পার্টি দোহার উপজেলা আহব্বায়ক আদর ইসলাম আকাশ,জাতীয় নাগরিক পার্টি নবাবগঞ্জ উপজেলার আহ্বায়ক রোমান হাসান,মশিউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আহিল ইসলাম ওমর, যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল খান, সংগঠক সুমন খান,মুখ্য সংগঠক রাব্বি ইসলাম, সোহেল ইসলাম, সুমন সিন্ধা সহ জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলা দক্ষিণের সদস্যবৃন্দ।
