নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত কম্বল দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ও দুপুরে কুসুমহাটি ইউনিয়নের কার্ত্তিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল এবং স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
