দোহারে অগ্নিকাণ্ডের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানার শোক প্রকাশ

মো.কামাল হোসেন : ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নে ঘটে যাওয়া অগ্নি কান্ডের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ দফতর সম্পাদক বাহালুল মোল্লার স্বাক্ষরিত প্যাডে এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়েছে

গতকাল (শুক্রবার) রাতে বিলাসপুর ইউনিয়নের সালাম শিকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা । আগুনে পুড়ে সালাম শিকদার ও তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আমরা বাকরুদ্ধ। আল্লাহ তাআলা আগুনে পুড়ে নিহত ভাই ও বোনটিকে জান্নাতের উচু মাকাম দান করুক।

মা-বাবার রেখে যাওয়া এতিম শিশু দুটিকে মহান আল্লাহ তায়ালা ধৈর্য ধারন করার তাওফিক দান করুক
এবং তাদেরকে জান্নাতের উচু মাকাম দান করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *