দোহারের মাহমুদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভূমিদূস্যদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১৫ ই নভেম্বর) বিকেলে মাহমুদপুর ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির জামে মসজিদ মাঠ থেক মিছিল শুরু হয়ে মাহমুদপুর আশ্রয়ন প্রকল্প হয়ে কার্তিকপুর চৌরাস্তায় এসে শেষ হয়। ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন বিক্ষোবকারীরা। তাদের অভিযোগ মাহমুদপুরে সরকারি খাস জমি দখল করে আছে ভূমিদস্যুরা। আবার অনেকে থাকার জায়গাটুকু পাচ্ছে না। এ কারণেই ভূমিদস্যুদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল বের করেন এলাকাবাসী। ঝাঁড়ু মিছিলে অংশগ্রহণ করেন, শেরজন মোল্লা, বুলবুল আহমেদ,মামুন খান, খোকন খান,কামাল হোসেন, আক্তার মোল্লা, লাবন্য আক্তার, হাসিনাবেগমসহ ২০০-২৫০ জন লোক অংশ নেয়।

মিছিলকারীরা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, মাহমুদপুর ১,২ও৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম সরকারি অনেক জমি নিজের দখলে নিয়েছে। এছাড়া ও অনেকের কাছ থেকে ভূমিহীন জমি এনে দেওয়ার নাম করে টাকা নিয়েছে । শুধু মনোয়ারা বেগম নয় যারা অন্য অন্য ভূমিদূস্য রয়েছে তাদের ও বিচার চেয়েছেন এলাকাবাসী।

লাবন্য আক্তার নামের এক বিক্ষোবকারী বলেন, সরকারি জমি এনে দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে অনেক টাকা নিছে, আমদের জমিও দেয়নি, টাকা ও দেয়নি। তিনি আমাদের টাকা দিয়ে নিজের সন্তানদের নামে সরকারি জমি আনছে। এ জন্য আমরা সবাই এক হয়ে বিচারের দাবী জানাচ্ছি । নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিক্ষোবকারী জানান, এ এলাকার অনেক জায়গাই মনোয়ারা মেম্বারের দখলে। উনি একা সরকারি এত জমি কি ভাবে ভোগ করে আমাদের জানা নেই। আমরা থাকার জায়গাটুকু পায় না আর উনি সরকারি জায়গায় দোকান উঠিয়ে ভাড়া দেয়। আমরা ভূমিদস্যু মনোয়ারার বিচার চাই। অতি দ্রুতই ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *