দোহারের মধুরচরে মেম্বার প্রার্থীর নির্বাচনী উঠানবৈঠক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. হুমায়ুন কবীরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামে এ আলোচনা সভা আয়োজন করে গ্রামবাসি।
আলোচনা সভায় বক্তারা বলেন, হুমায়ুন কবীর মধুরচর গ্রামবাসীর কাছে একটি আদর্শিক নাম। যার ছত্রছায়ায় ও নেতৃত্বে ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে সুসংগঠিত রয়েছেন। আগামী নির্বাচনে জনগণের মনপ্রিয় প্রার্থী হুমায়ুন কবীর বিপুল ভোটে বিজয়ী হবে বলে শতভাগ আশাবাদী।
মেম্বার প্রার্থী হুমায়ুন কবীর বলেন, কোনো প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমি প্রার্থী হচ্ছি না, সাধারণ জনগনের সমর্থনেই প্রার্থী হচ্ছি। এই লক্ষ্যে আমি ইতোমধ্যে প্রচার-প্রচারনা শুরু করেছি। তাই আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।
এসময় কুদ্দুস মাদবরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জয়নাল মাদবর, হালান মাদবর , আলম খান, মহন শেখ, সালাম শেখ, দানেচ শেখ, হারুন মাদবর, ইদ্দিস মাদবর, আইয়ুব আলী মাদবর, নূরুশেখ, পল্লী চিকিৎসক মোতালেব মাদবর, তাঁরা কবিরাজ, রুবেল, বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল কাশেম, ওলি আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *