দোহারের কার্তিকপুরে এডিপি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার কার্তিকপুরে সির্জন মোল্লা ও বাহের খা বাড়ি সংলগ্ন সুন্দরীপাড়া সংযোগ সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে সাত লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সভাপতি সির্জন মোল্লা, ঠিকাদার সাইফুল ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *