কেরানীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তালগাছ রোপন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শতাধিক তালগাছ রোপন করা হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেল ৩টায় কেরানীগঞ্জের চন্ডীতলা এলাকায় বিভিন্ন স্পটে এই তালগাছ রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণকেরানীগঞ্জ থানা আ’লীগের আহবায়ক শাহীন আহমেদ, যুগ্ন আহবায়ক ম.ই মামুন , জিনিজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ। বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা দেশে ৭ হাজার ২’শ তালগাছ রোপন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *