দেশে দ্রুত বাড়ছে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা

ডেস্ক রিপোর্ট:স্বাধীন পেশা হিসেবে বাংলাদেশে দ্রুত বাড়ছে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা। বৈদেশিক মুদ্রা আয় করা ফ্রিল্যান্সাররা অন্যান্য খাতের মত নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন। আর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, প্রণোদনা পেলে ২০২৫ সাল নাগাদ ফ্রিল্যান্সিং থেকেই বছরে আসবে ৯ হাজার কোটি টাকা। ঢাকার বাইরে এ খাতে কর্মসংস্থান বাড়াতে দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিখাত বিশ্লেষকরা।

সব বয়সী মানুষ এখন যুক্ত হচ্ছেন ফ্রিল্যান্সিং কাজের সাথে। গ্রাফিক্স ডিজাইন, থ্রি-ডি, টুডি মডেলিংসহ বিভিন্ন ধরনের শতাধিক কাজের মধ্যে থেকে বেছে নিচ্ছেন পছন্দ ও দক্ষতা অনুযায়ী অনলাইন টাস্ক। রাজধানীসহ সারাদেশে গড়ে ওঠা সরকারি বেসরকারি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রেও বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা।
এক কলেজ শিক্ষার্থী বলেন, কলেজ বন্ধ থাকায় এখানে ডিজিটাল মাকেটিং কোর্সে ভর্তি হয়েছি।

ফাইভআর, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কমসহ বিশ্বসেরা অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। প্রতিমাসে একেকজন আয় করছেন, বড় অংকের বৈদেশিক মুদ্রা।

এক ফ্রিল্যান্সার বলেন, আমি প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার ডলার পর্যন্ত ইনকাম করেছি। যারা সফটওয়ার প্রভাইড করছে, তারা ১০ পারসেন্ট কমিশন পাচ্ছে।
ঢাকা শহর ফ্রিল্যান্সারের সংখ্যার বিবেচনায় বিশ্ব র‌্যাকিং এ দ্বিতীয় অবস্থানে আছে। এ পেশাকে আরো এগিয়ে নিতে যৌথ উদ্যোগে বিদেশী প্রতিষ্ঠানের শাখা স্থাপনের কথা বলছেন বিশ্লেষকরা।

ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জেলার শহরও গ্রাম অঞ্চলের ফ্রিল্যান্সাদের এখানে বেশি করে অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন সহজলভ্য না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যাবে।

ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেয়ার মাধ্যমে সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার। এখন সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সারের আয়ে নগদ প্রণোদনার দাবি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের।

তিনি বলেন, ফ্রিল্যান্সারদের যদি সাড়ে ১০ পারসেন্ট ইনটেসিভ দেওয়া হয়, আজকের এই ৩ শ মিলিয়ন ডলারের আয় ২০২৫ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার আয় করে দেশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। বর্তমানে ফ্রল্যান্সিংসহ আইটিখাতের বার্ষিক রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালের মধ্যে আয় ৫০০ কোটিতে নিয়ে যেতে চায় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *