মো. আব্দুল গনি, কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,দেশের রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নিশ্চুপ বসে থাকতে পারে না। জনগণের পাশে থেকে তারা সব সময় জনগণদের কল্যাণে কাজ করবে এটাই তো প্রশাসনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। দেশের চলমান অস্থিরতায় প্রশাসনকে ব্যাপক ভূমিকা রাখতে হবে। অনেক রক্তের বিনিময়ে আমরা সূর্যের আলো দেখতে পেয়েছি। এই আলোকে কেউ যেন অকার্যকর ও অন্ধকারে নিমজ্জিত করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আম বাগিচায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীন ও সাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজম্মের বাংলাদেশ, আলোকিত হবে নতুন দিগন্তে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের নতুন ভবিষ্যৎ হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আধুনিক শিক্ষায়ন ও নারীর ক্ষমতায়ন করা সম্ভব হবে। ফেব্রুয়ারির নির্বাচনের আগেই এই কলেজ প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা করা হবে।
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে এই নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা ছাতদলের সভাপতি মোঃ পাবেল মোল্লা প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.টি.এম . বজলুর রশীদ খন্দকার, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সহসভাপতি ওমর শাহনেওয়াজ, মোহাম্মদ আলী হোসেন, জিনজিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ,বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম,আরশাদ রহমান সপু, মতিউর রহমান চঞ্চল, ইমান উল্লাহ মাস্তান প্রমুখ।
