কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার আসামি মো: ইমাম (৩৫)র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের খালপার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়,মুন্সিগঞ্জের সংসবাজ গ্রামে বসবাসরত আবু সাইদ হোসেন গত ৯জুলাই তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় শশুর বাড়িতে বেড়াতে আসেন। তার এক আত্মীয়ের বাসা শশুর বাড়ির পাশাপাশি হওয়ায় তার স্ত্রী ও দুই মেয়ে সেখানে প্রায় আসা যাওয়া করত। গত ১৪ জুলাই তার এক মেয়ে(ভিকটিম) তার ওই আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় আবু সাইদ তার ওই আত্মীয়কে ফোন করলে সে জানায় অনেক আগেই মেয়েটি তার বাসা থেকে চলে গিয়েছে। একথা শুনে আবু সাইদের স্ত্রী ও শশুর বাড়ির লোকজন মেয়েটিকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে খেজুরবাগ সাহেব গলির পাশে মেয়েটিকে অসুস্থ অবস্থায় পায়।
এসময়ে মেয়েটি তার মাকে ঘটনাটি খুলে বলে। এতে আবু সাঈদ তার মেয়েকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতআলে ভর্তি করেন।পরে আবু সাইদ দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলার সুত্রধরেই র্যাবের একটি দল শনিবার রাতে খালপার বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মোঃ ইমামকে গ্রেফতার করা হয়।
