ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক উন্নয়ন শীর্ষ অংশীজন সভা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: মুন্সিগঞ্জ সড়ক বিভাগের আওতায় কেরানীগঞ্জের রামের কান্দা -লাকিরচর সংযোগ সড়ক উন্নয়ন শীর্ষক চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে  অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এই অংশীজন সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক এল এ লিটুস লরেন্স চিরাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান,ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মালেক,শাক্তা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম হোসেন, গনফোরাম নেতা হাবিবুর রহমান ভুলুসহ অন্যন্যরা প্রমুখ। ৪ কিলোমিটার কিলোমিটার দীর্ঘ রামের কান্দা -লাকিরচর সংযোগ সড়কের জন্য ১১.৫৫৩একর জমি অধিগ্রহণ করা হবে।

রামের কান্দা ও রোহিতপুর বাজারে দীযানজটের নিত্যদিনের সমাধানের জন্যই এই সড়কটি নির্মাণ করা হবে।এছাড়া সড়কটি নির্মাণ হলে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারবাসীর যাতায়াতে অনেক সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *