টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গৃহবধূকে মারধর আহত করর সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে । আহত গৃহবধূর তাসলিমা বেগম (৫৫) কে উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় ১৯শে অক্টোবর রাত ১০টার সময় তাসলিমা বেগম বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় পনির বেপারী, আক্তার হোসেন বাবলু, সোহেল বেপারী, আসামী করে একটি অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার চাষিরি গ্রামে আলো বেপারীর সাথে একই বাড়ীর আসামিদের সাথে দির্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে । এরই জের ধরে শনিবার সন্ধা ৬ টার পনির বেপারী গংরা বাদীর নিজ বসত ঘরের প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গারিগালাজ করিতে থাকে এসময় আলো বেপারীর স্ত্রী তাসলিমা বেগম প্রতিবাদ করিলে আসামীরা হ্মিপ্ত হয়ে কাঠের ডাসা ও কিল ঘুসি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
আহতর ছেলে সোহাগ বেপারীকে হত্যা করার জন্য কুড়াল দিয়ে কুপ মারার চেষ্ঠা করে । আসামীরা মারধর করে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় । তারা যে কোন সময় আমাদের বড় ধরনের হ্মতি করিতে পারে । তাদের ভয়ে আমরা আতঙ্কে বসবাস করছি বলে জানান তাসলিমা বেগম ।
টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুর রহমান জানান, থানায় একটি অভিযোগ হয়েছে, তদর্ন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
