ঢাকার পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদের পিপিই হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকার ধামরাই, সাভার, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৫০টি করে পিপিই হস্তান্তর করা হয়েছে। ঢাকা জেলা পরিষদ এতে অর্থায়ন করেন। মঙ্গলবার (৩১ মার্চ ) বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টি পিপিই ও মাস্ক হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ পিপিই ও মাস্ক গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *