কেরানীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দিলেন এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে ত্রান পৌছে দিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর এসিল্যান্ড সানজিদা পারভীন। তিনি মঙ্গলবার (৩১মার্চ) সকালে কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সহায়তায় সৈয়দপুর গ্রামে দুই’শ খেটে খাওয়া শ্রমজীবি মানুষের মাঝে এই ত্রান বিতরন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহের আলী ও আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক প্রমুখ।

কলাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলো জানান, এভাবে তারা ত্রান পেয়ে খুবই খুশি। তারা ভাবতেও পারেনি এভাবে কোন কর্মকর্তা তাদের বাড়ি এসে তাদের হাতে ত্রান পৌছে দিবে।কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহের আলী জানান, সরকারি ও তার ব্যক্তিগত অনুদানে এসব খাদ্য সামগ্রী খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের মধ্যে বিতরন করা হয়েছে।বিতরনকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫কেজি চাউল, ১কেজি ডাল, ২কেজি আলু ও ১টি সাবান।

এব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) সানজিদা পারভীন জনান, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের নিজ নিজ উদ্যোগে অসহায় দিনমজুর খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *