ঢাকার দোহার উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালো নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদে এসে শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির সভাপতি জামিল মাহমুদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক উদয় হুসাইনকে ফুলেল শুভেচছা জানানো হয়।
নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান নববাংলাকে জানান, দীর্ঘ ১৮ বছর পর এই ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষে আমরা প্রতিনিয়ত আমাদের দায়িত্ব পালন করে যাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী প্রান্ত, মহসিন মুন্সি, হাবিবুর রহমান, সমাজসেবা সম্পাদক সারা কায়হান, উপ-প্রচার সম্পাদক দুলাল হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *