নিজস্ব প্রতিবেদক : “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথি, উপজেলা আইসিটি কর্মকর্তা বাইজিত রহমান তালুকদারসহ আরও অনেকে।
