টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে দোহারে বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক”:   টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের কর্মীদের ওপর হামলা ও সাদপন্থীদের চিহ্নিত খুনীদের বিচারের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও শহীদ স্বরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার থানার মোড় থেকে করম আলী মোড় হয়ে জয়পাড়া কালেমা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দোহার উপজেলা তৌহিদী জনতা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের কাছে একটি লিখিত স্বারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তারা টঙ্গীতে হত্যাকা-ের জন্য সাদপন্থীদের হত্যাকারী আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করাসহ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুস সালাম,মাওলানা মতিউর রহমান, মাওলানা রেজাউল করিম, মুফতি হাসান মাহমুদ, মামুন আল জামী, মাওলানা মোহাম্মদ রাকিবসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *