জীবনে বড় হতে চাইলে সবার আগে ভাল মানুষ হতে হবে – মাহী বি. চৌধুরী

জীবনে বড় হতে চাইলে সবার আগে ভাল মানুষ হতে হবে। গতকাল শনিবার সকালে শ্রীনগর-নবাবগঞ্জ উপজেলা সেতু বন্ধনে প্রতিষ্ঠিত খাহ্রা আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজে নবীন

বরণ ও চারতলা বিশিষ্ট সেলিনা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি. চৌধুরী এসব কথা বলেন।
এমপি বলেন, সামাজিক মাধ্যম গুলো ভাল এবং খারাপ উভয় কাজে ব্যবহার করা যায়। ভাল-মন্দ কাজের ব্যবহার করাটা দৃষ্টি ভঙ্গির উপর নির্ভর করে। আমাদের উচিত এই মাধ্যম গুলো ভাল কাজে ব্যবহারের মধ্য দিয়ে সমাজের উন্নয়ন করা। মাহি বি. চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা বড়দের সম্মান করতে ভুলে যাচ্ছি। একটা কথা মনে রাখবা হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না। আবার কাউকে সম্মান করলেও কেউ কখনো ছোট হয় না। মাহী বি. চৌধুরী বলেন, আমাদের মধ্যে অনেকাংশেই দেশপ্রেম কমে গেছে। আজ আমরা নিজেদের দেশকে নিয়েও হাসা হাসি করতেও ভুল করি না। অথচ এই দেশ যে আমার মায়ের মত তা আমরা ভুলে যাচ্ছি। আমাদের উচিত দেশকে সম্মান করা। দেশের সুনাম চারিদিকে ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জীবনে উন্নতির শিখরে পৌছাতে হলে অবশ্যই ভাল মানুষের সাথে সাথে একজন বিশ্বস্ত মানুষও হতে হবে। মোহা. নূর আলী তার শৈশবের পড়াশুনা স্মৃতিচারণ করে বলেন, তোমরা তো ভগ্যবান গাড়িতে বসে থাকো সরাসরি গাড়ি থেকে নেমে স্কুল বা কলেজে আসো। কিন্তু আমি অনেক কষ্ট করে পড়াশুনা করেছি। সেই সব স্মৃতি মনে পড়লে চোখে পানি চলে আসে। তোমরা তো দেখনি আগে অনেক বন্যা হতো, সেই বন্যার পানি দীর্ঘদিন থাকতো। নৌকা কেনার মতো টাকা ছিলো না। মাটির তৈরী বড় টাগারী দিয়ে নৌকার মত চালিয়ে স্কুলে আসতাম।
কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য আবুল হোসেন মোড়লে সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউনিক গ্রুপের চেয়ারম্যান সেলিনা আলী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিম খান জুয়েল, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান ফকু, ওয়েস্টিন হোটেল জেনারেল ম্যানেজার ড্যনিয়াল মহর, জনতা ব্যাংকের (এজিএম) এস.এম জাহাঙ্গীর আলম, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদার, সাবেক চেয়ারম্যান ইকবাল মাস্টার, ফজলুর রহমান ভুলু, রহিজ উদ্দিন বাচ্চু, মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি চৌধুরী, মাশেকুর রহমান খান, ডা. মুসলেম উদ্দিন, শাহজাহান বাদল, আশরাফ হোসেন, আজাহার হোসেন, কলেজ অধ্যক্ষ আজিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *