জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কেরানীগঞ্জ মৎস্য কর্মর্তার সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমানে বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে ৪র্থ, আহরিত মৎস্য উৎপাদনে ৩য় এবং বিশ্বে ইলিশ উৎপাদনে ১ম স্থান অধিকার করে নিয়েছে। তাছাড়া চিংড়ি ও সামুদ্রিক মাছ উৎপাদনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। কেরানীগঞ্জে বছরে ১১ হাজার মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে।

সেখানে বছরে এখানে ৭হাজার ১৭০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। এখানে ৪৫০টি পুকুর ও ৩টি জল মহল রয়েছে। তাই এখানে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য ৪৫০জন মৎস্য চাষীকে নিয়মিত প্রশিক্ষন দেয়া হচ্ছে। নিয়মিতভাবে মৎস্য চাষীদের পুকুর বা জলাশয়ের মাটি ও পানি পরীক্ষা করে সেখানে মাছ চাষে মৎস্য চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে।

কেরানীগঞ্জে ১৩০০ জেলে পরিবারকে কার্ড দেয়া হলেও বর্তমানে ৩ শতাধিক জেলে তাদের পেশার সাথে ওতপ্রতভাবে জডিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *