মো.কামাল হোসেন : ঢাকার দোহার ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জয়পাড়া বাজার মসজিদ থেকে মিছিল টি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সংখ্যালঘু সম্পাদক কামাল হোসেন মাষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মালেক, পৌরসভা সেক্রেটারী মিরাজ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক মুফতি আল আমিন শাহাদাত, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক আমির হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.রাহাত প্রমুখ।
মিছিল শেষে গাজাবাসীদের জন্য দুআ ও মোনাজাত করা হয়।
