কামাল হোসেন: ঢাকার দোহারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা পৌরসভা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দোহারের জায়পাড়ার হাজেরা মেনশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি আলমাস হুসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক মুফতি আল আমিন শাহাদাত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আরিফুল্লাহ উমর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সংখ্যালঘু সম্পাদক কামাল হোসেন মাষ্টার, হাফেজ মাওলানা আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মালেক, দোহার পৌরসভার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী মিরাজ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মো. জামাল হোসেন, দোহার থানা সভাপতি মো.রাহাত , ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক আমির হাওলাদার প্রমুখ।
সম্মেলনে মতিউর রহমান মোল্লাকে সভাপতি, খলিলুর রহমানকে সহ সভাপতি ও হাফেজ আল আমিনকে সাধারণ সম্পাদক করে দোহার থানা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সুলতান মাহমুদ কে সভাপতি, মনির হোসেন কে সহ সভাপতি ও মাসুদ পারভেজ কে সাধারণ সম্পাদক করে দোহার পৌরসভার কমিটি ঘোষণা করা হয়।
