কেরানীগঞ্জ শালিস বৈঠকে প্রেসক্লাবের সাবেক সভাপতিকে হত্যার হুমকি, থানায় জিডি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ সাংবাদিক মজিবর রহমানকে হত্যার হুমকি দিয়েছে মানিক সওদাগর (৩৫) নামে এক ব্যক্তি। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর কালাকান্দি এক শালিস বৈঠকে ঐ ব্যাক্তি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। সাংবাদিক মজিবর রহমান কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার কেরানীগঞ্জ প্রতিনিধি। এ ঘটনায় তিনি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাংবাদিক মজিবর রহমান বলেন, সকালে আব্দুল্লাহপুর কালাকান্দি এলাকায় স্থানীয় বারেক মাদবরের ব্যক্তিগত এক শালিস বৈঠক চলছিলো। শালিসের এক পর্যায়ে মানিক সওদাগর উত্তেজিত হয়ে চেয়ার নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আছে। পরে উপস্থিত মানুষেরা তাকে প্রতিহত করে।

এ সময় সে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, আব্দুল্লাহপুর স্ট্যান্ডে পেলে সে আমাকে জানে মেরে ফেলবে। এ ঘটনায় আমি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক‌টি জিডি করেছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *